দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে, বললেন তথ্য উপদেষ্টা

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ..
Partager sur Eidok
দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে, বললেন তথ্য উপদেষ্টা
Photo : collectée

 

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান জানান, সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে এবং বিভিন্ন কূটনৈতিক পর্যায়েও বিষয়টি উত্থাপন করা হয়েছে। পাশাপাশি, ভারত অবস্থানকালে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য না দেওয়ার বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “তিনি যদি দেশে ফিরতে চান, আমরা প্রস্তুত আছি। আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এরপর একজন অভিযুক্ত হিসেবে তার যে আইনগত অধিকার রয়েছে, তা নিশ্চিত করা হবে। আদালত যে রায় দেবেন, সরকার সেই রায়ই মেনে নেবে।”

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও গণমাধ্যমকে সতর্ক করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। কেউ আগাম তার বক্তব্য প্রচারের ঘোষণা দিলে বা আদালতের আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা Autre পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 93 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ Autre দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 35 Views গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক Autre গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 111 Views সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ Autre সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 108 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ Autre গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 67 Views পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির Autre পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির 89 Views বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত Autre বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 52 Views