লক্ষ্মীপুরে হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে, জামিন নামঞ্জুর | আই নিউজ বিডি

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে, জামিন নামঞ্জুর

ক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে ব্যক্তির মাধ্যমে হত্যার অভিযোগে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।..
Condividi su Eidok
লক্ষ্মীপুরে হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে, জামিন নামঞ্জুর
Foto: archivio

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে ব্যক্তির মাধ্যমে হত্যার অভিযোগে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং চর সামছুদ্দিন গ্রামের বাসিন্দা। আদালত সূত্র জানায়, নিহত সালেহা বেগমকে তিনি গোপনে বিয়ে করেছিলেন। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। অভিযোগ অনুযায়ী, জমি কেনার জন্য নেওয়া ৩০ লাখ টাকা নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ১৫ জুন রাতে মো. সেলিম নামে এক ব্যক্তিকে ভাড়া করে সালেহাকে হত্যা করানো হয়।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মতিরহাট-সংলগ্ন মেঘনা নদীর তীরে একটি পরিত্যক্ত ভিটা থেকে সালেহা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে সেলিমকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন।

চার্জশিট অনুযায়ী, সেলিম জবানবন্দিতে বলেন, আবু বকর ছিদ্দিক ৫০ হাজার টাকার বিনিময়ে তাকে হত্যার দায়িত্ব দেন। তিনি সালেহাকে নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন এবং তার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। জবানবন্দিতে ধর্ষণের অভিযোগের কথাও উল্লেখ রয়েছে।

পুলিশ সেলিমের স্বীকারোক্তির ভিত্তিতে সেলিম ও আবু বকর ছিদ্দিককে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেলিম আগে থেকেই কারাগারে থাকলেও পলাতক থাকায় আবু বকরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসাইন জানান, আদালত চার্জশিটভুক্ত দ্বিতীয় আসামি আবু বকর ছিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।

এদিকে, নিহতের ছেলে শরীফ উদ্দিন ও আরিফুল ইসলাম অভিযোগ করেন, অর্থসংক্রান্ত বিরোধের জেরেই তাদের মাকে হত্যা করা হয়েছে। তারা আদালতের কাছে ন্যায়বিচার এবং মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।v

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Altro ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 64 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Altro এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 87 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Altro ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 88 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Altro ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 72 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Altro লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 59 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Altro হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 88 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Altro হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 52 Views