ফরিদপুর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও বৃদ্ধার মৃত্যু

****
مشاركة على Eidok
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও বৃদ্ধার মৃত্যু
الصورة: مجمّعة

ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ফরিদপুর-মাগুরা মহাসড়কের দুটি পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোছা. আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার মাঝকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী।
এদিকে একই সময়ে ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃগী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায়, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের  দশম শ্রেণির শিক্ষার্থী সোয়াদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোয়াদ ফরিদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের মিজানুর রহমান মাস্টারের ছেলে।
করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল দুটিতে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। মাঝকান্দি এলাকায় নিহত বৃদ্ধার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে মৃগী এলাকায় পুলিশ পৌঁছানোর আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কোমরদ্দিন শেখ জানান, শিক্ষার্থী সোয়াদ আমাদের গ্রামের মিজানুর রহমানের ছেলে। মিজানুর রহমান হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, তার ছেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ أخبار المنطقة বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 17 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* أخبار المنطقة বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 78 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী أخبار المنطقة ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 36 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা أخبار المنطقة জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 33 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন أخبار المنطقة ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 45 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি أخبار المنطقة কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 26 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। أخبار المنطقة চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 41 Views