রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস ও সরকারি সভাসহ বিভিন্ন প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের জন্য যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে এ সংক্রান্ত ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) জরুরি চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ চিঠি পাঠানো হয় নির্দেশনায় উল্লেখ করা হয়, প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণসহ সকল ক্ষেত্রে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের আইন অনুযায়ী প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য স্থানীয় সরকার বিভাগ আশা করছে, এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানগুলোতে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের ন্যায্য রাষ্ট্রীয় প্রটোকল ও সম্মান পাবেন
নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে একই সঙ্গে চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার এবং স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে
“Eye News BD”应用
注释 0