বিরলে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের বিরল উপজেলায় বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের বিরল (ঝাড়পুকুর) গ্রামের বাসিন্দা মো. খাদিমুল ইসলামের ছেলে মো. হেলাল ওরফে বরকু (২৮) নিজ জমিতে বিএমডিএর গভীর নলকূপ থেকে সেচের পানি নেওয়ার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর বিরল থানা পুলিশ পরবর্তী আইনানুগ কার্যক্রম পরিচালনা করছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট