পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে তিনজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের সন্তোষপাড়া আদর্শ উন্নয়ন সংঘের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) নির্মাল্য সরকারের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে মিঠুন রায় (২৫), আল আমিন (২১), হিরেন রায় (২৪) ও মুরাদ বিন হোসেনকে (৪৫) আটক করে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিঠুন রায়, আল আমিন ও হিরেন রায়কে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেন। অপরদিকে মুরাদ বিন হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি কাগজের তৈরি পাইপ, একটি স্টিলের চামচ ও একটি লাইটার জব্দ করা হয়।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।