চিরিরবন্দরে টাপেন্টাডলসহ আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। | আই নিউজ বিডি

চিরিরবন্দরে টাপেন্টাডলসহ আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে টাপেন্টাডলসহ আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।..
চিরিরবন্দরে টাপেন্টাডলসহ আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।..

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে তিনজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের সন্তোষপাড়া আদর্শ উন্নয়ন সংঘের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) নির্মাল্য সরকারের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে মিঠুন রায় (২৫), আল আমিন (২১), হিরেন রায় (২৪) ও মুরাদ বিন হোসেনকে (৪৫) আটক করে।

‎পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিঠুন রায়, আল আমিন ও হিরেন রায়কে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেন। অপরদিকে মুরাদ বিন হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎অভিযানে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি কাগজের তৈরি পাইপ, একটি স্টিলের চামচ ও একটি লাইটার জব্দ করা হয়।

‎চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator