সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল: ২৫ জনের নামে মামলা | আই নিউজ বিডি

সিলেট

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল: ২৫ জনের নামে মামলা

****
Eidok-এ শেয়ার
সিলেটে  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল: ২৫ জনের নামে মামলা
ছবি: সংগৃহীত

 

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল ও সেই মিছিলের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।

জালালাবাদ থানায় দায়ের করা মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরে এর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বিভিন্ন রাজনৈতিক স্লোগান এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাতে দেখা যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে এ মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

সূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা বাংলাদেশ ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 149 ভিউ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বাংলাদেশ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 66 ভিউ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ বাংলাদেশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 ভিউ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বাংলাদেশ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 129 ভিউ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 101 ভিউ মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা বাংলাদেশ মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা 81 ভিউ বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত বাংলাদেশ বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত 89 ভিউ