সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল ও সেই মিছিলের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।
জালালাবাদ থানায় দায়ের করা মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরে এর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বিভিন্ন রাজনৈতিক স্লোগান এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাতে দেখা যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে এ মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
সূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0