পাহাড়ের বঞ্চনার রাজনৈতিক সমাধান প্রয়োজন: নাহিদ ইসলাম | আই নিউজ বিডি

পাহাড়ের বঞ্চনার রাজনৈতিক সমাধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বঞ্চনা ও সংকটের রাজনৈতিক সমাধান প্রয়োজন। একই সঙ্গে পাহাড় থেকে সমতল—সব জায়গায় জবাবদিহ..
I-share sa Eidok
পাহাড়ের বঞ্চনার রাজনৈতিক সমাধান প্রয়োজন: নাহিদ ইসলাম
Larawan: kuha mula sa arkibo

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বঞ্চনা ও সংকটের রাজনৈতিক সমাধান প্রয়োজন। একই সঙ্গে পাহাড় থেকে সমতল—সব জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পার্বত্য অঞ্চলের কোনো প্রতিনিধি নেই। তিনি দাবি করেন, পার্বত্য চট্টগ্রাম থেকে প্রতিনিধি বাদ দেওয়া বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবং সরকারের জবাবদিহিতার অভাবের কারণেই এমন সিদ্ধান্ত সম্ভব হয়েছে।

তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাহাড় থেকেও সোচ্চার হওয়া প্রয়োজন। আমরা চাই, দেশের সব মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত হোক। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপস করব না।”

পাহাড়ের বিদ্যমান পরিস্থিতি নিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের বঞ্চনা, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে। এসব সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি পাহাড় ও সমতল—উভয় অঞ্চলে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে বলে এনসিপির অবস্থান। তার মতে, সাম্প্রদায়িকতা, ধর্ম ও অন্যান্য পরিচয়ের ভিত্তিতে তৈরি বিভাজন দূর করে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, পাহাড়ের রাজনীতি, সমাজ ও অর্থনীতি অত্যন্ত জটিল। তাই এ সমস্যার কোনো একক বা সহজ সমাধান নেই। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠী যেমন বঞ্চনার শিকার, তেমনি সেখানকার বাঙালি জনগোষ্ঠীরও নানা অভিযোগ রয়েছে। এসব বিভাজনের সুযোগ বিদেশি শক্তি নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার ও আলী আহসান জুনায়েদসহ অন্যান্য নেতারা।

সূত্র: আলোচনা সভায় দেওয়া বক্তব্য।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Iba pa ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 64 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Iba pa এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 87 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Iba pa ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 88 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Iba pa ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 72 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Iba pa লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 59 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Iba pa হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 88 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Iba pa হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 52 Views