লামার ডিসি রোডে চাঁদের গাড়িতে এসে রাবার শ্রমিককে তুলে নিয়ে গেল ১২-১৩ জনের সশস্ত্র দল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লামার ডিসি রোডে চাঁদের গাড়িতে এসে রাবার শ্রমিককে তুলে নিয়ে গেল ১২-১৩ জনের সশস্ত্র দল..

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
লামার ডিসি রোডে চাঁদের গাড়িতে এসে রাবার শ্রমিককে তুলে নিয়ে গেল ১২-১৩ জনের সশস্ত্র দল..
লামার ডিসি রোডে চাঁদের গাড়িতে এসে রাবার শ্রমিককে তুলে নিয়ে গেল ১২-১৩ জনের সশস্ত্র দল..
ছবি: সংগৃহীত
লামার ডিসি রোডে চাঁদের গাড়িতে এসে রাবার শ্রমিককে তুলে নিয়ে গেল ১২-১৩ জনের সশস্ত্র দল..

লামার ডিসি রোডে চাঁদের গাড়িতে এসে রাবার শ্রমিককে তুলে নিয়ে গেল ১২-১৩ জনের সশস্ত্র দল

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে চাঁদের গাড়িতে করে এসে এক রাবার শ্রমিককে তুলে নিয়ে গেছে ১২-১৩ জনের একটি সশস্ত্র দল। রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে গজালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি চাঁদের গাড়িতে করে একদল সশস্ত্র ব্যক্তি ডিসি রোড এলাকায় আসে। তাদের হাতে ভারী অস্ত্র ছিল এবং পরনে ছিল সবুজ বা ফ্যাকাশে রঙের পোশাক। তারা দোকান থেকে রাবার বাগানের শ্রমিককে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।

অপহৃত শ্রমিক বিদ্যামনী ত্রিপুরা হাশেম নামক এক রাবার ব্যবসায়ীর রাবার বাগানে টেপার হিসেবে চাকরি করেন।

এ সময় একই এলাকার বাসিন্দা মো. রুবেলকেও ভুলবশত একই গাড়িতে তুলে নেওয়া হয়। পরে কিছুদূর যাওয়ার পর তার পরিচয় নিশ্চিত হলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।

মো. রুবেল জানান, দলে আনুমানিক ১২ থেকে ১৩ জন সদস্য ছিল।

ঘটনার বিষয়ে গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল হালদার বলেন, "আমরা লোকমুখে বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করতে কাজ করছি।"

সরই পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা শাহরিয়ার স্ট্যালিন জীবন বলেন, "সাধারণ মানুষের ভাষ্যমতে বর্ণিত চাঁদের গাড়িটি সরই কেয়াজুপাড়া বাজার অতিক্রম করে টংকাবতীর দিকে চলে গেছে। তবে বাজারে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। বিষয়টি নিয়ে আমরাও কাজ করছি।"

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, "বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে ঘটনার বিষয়ে জানতে রাবার বাগানের মালিক হাশেমের সঙ্গে তাৎক্ষণিকভাবে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত তথ্য যাচাই এবং নিখোঁজ শ্রমিকের সন্ধানে কাজ চলছে। তবে সংবাদ লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ফলে অপহরণের অভিযোগটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে; তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator