আলীকদমে ব্র্যাক-ব্র্যাক ব্যাংকের সহায়তায় বন্যার্তরা পেল ঘুরে দাঁড়ানোর নতুন সাহস.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আলীকদমে ব্র্যাক-ব্র্যাক ব্যাংকের সহায়তায় বন্যার্তরা পেল ঘুরে দাঁড়ানোর নতুন সাহস..

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
আলীকদমে ব্র্যাক-ব্র্যাক ব্যাংকের সহায়তায় বন্যার্তরা পেল ঘুরে দাঁড়ানোর নতুন সাহস..
আলীকদমে ব্র্যাক-ব্র্যাক ব্যাংকের সহায়তায় বন্যার্তরা পেল ঘুরে দাঁড়ানোর নতুন সাহস..
ছবি: সংগৃহীত
আলীকদমে ব্র্যাক-ব্র্যাক ব্যাংকের সহায়তায় বন্যার্তরা পেল ঘুরে দাঁড়ানোর নতুন সাহস..

আলীকদমে ব্র্যাক-ব্র্যাক ব্যাংকের সহায়তায় বন্যার্তরা পেল ঘুরে দাঁড়ানোর নতুন সাহস

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: আকস্মিক বন্যায় ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকা হারানো আলীকদমের ২০০টি পরিবারের মাঝে খাদ্য ও নগদ সহায়তা পৌঁছে দিয়েছে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক। এতে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও নতুন করে বাঁচার আশা ফিরেছে।

সহায়তা গ্রহণকারী পরিবারগুলো জানান, বন্যায় তাদের নিত্যদিনের আয়ের উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ৭ দিনের খাদ্য প্যাকেজ ও ১ হাজার টাকা নগদ সহায়তা তাদের তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি পুনর্বাসনের পথে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।

এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে প্রায় ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেজ এবং সবজি কেনার জন্য ১ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়। অর্থাৎ প্রতিটি পরিবার মোট প্রায় ৫ হাজার ৫০০ টাকার মানবিক সহায়তা লাভ করে।

প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল— ১৪ কেজি চাল, ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মটর ডাল/ভাজা ডাল, ১ কেজি সুজি, ১ কেজি বিস্কুট, ১ কেজি পেঁয়াজ, ১০ পিস ওআরএস (খাবার স্যালাইন) ও ৫ লিটার বিশুদ্ধ পানি।

দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রিমন, সম্মানিত সদস্য, পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান। সভাপতিত্ব করেন মোহাম্মদ জসিম উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, কক্সবাজার অঞ্চল। অনুষ্ঠানে ব্র্যাক-ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, আকস্মিক বন্যার শুরু থেকেই ব্র্যাক উপজেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে জরুরি ত্রাণে কাজ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শুকনো খাবার বিতরণের পাশাপাশি এখন দীর্ঘমেয়াদি পুনর্বাসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথি বলেন, সরকারি-বেসরকারি সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমেই দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন অধিক কার্যকর। এ উদ্যোগ মানুষের স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

সভাপতি বলেন, মানবিক সহায়তা ব্র্যাকের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের বাস্তবমুখী সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনের ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator