কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ শাহানাজ বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ শনিবার (১ আগস্ট) র্যাব-১১ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই সকালে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এই অভিযানে শাহানাজ বেগমকে গ্রেপ্তার করা হয়
অভিযানকালে গ্রেপ্তারকৃত শাহানাজ বেগমের হেফাজত থেকে ২৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১২ বোতল স্কাফ সিরাপ এবং ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় র্যাব জানায়, গ্রেপ্তারকৃত শাহানাজ বেগম কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের বাসিন্দা এবং সবুজ মিয়ার স্ত্রী
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহানাজ বেগম তথ্য দিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, স্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন র্যাব-১১ আরও জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0