কুমিল্লায় বিপুল মাদকসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় বিপুল মাদকসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় ২৯ কেজি গাঁজা, স্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির তথ্য দিয়েছেন তিনি। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।..
Eidok-এ শেয়ার
কুমিল্লায় বিপুল মাদকসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ শাহানাজ বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ শনিবার (১ আগস্ট) র‌্যাব-১১ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই সকালে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এই অভিযানে শাহানাজ বেগমকে গ্রেপ্তার করা হয়

অভিযানকালে গ্রেপ্তারকৃত শাহানাজ বেগমের হেফাজত থেকে ২৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১২ বোতল স্কাফ সিরাপ এবং ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শাহানাজ বেগম কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের বাসিন্দা এবং সবুজ মিয়ার স্ত্রী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহানাজ বেগম তথ্য দিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, স্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন র‌্যাব-১১ আরও জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? جريمة সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 39 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ جريمة মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جريمة গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جريمة নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جريمة দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جريمة দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جريمة সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views