যশোরে বিজিবির পোশাক, হ্যান্ডক্যাফ ও অস্ত্রসহ যুবককে গ্রেপ্তারের দাবি ডিবি’র.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে বিজিবির পোশাক, হ্যান্ডক্যাফ ও অস্ত্রসহ যুবককে গ্রেপ্তারের দাবি ডিবি’র..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে বিজিবির পোশাক, হ্যান্ডক্যাফ ও অস্ত্রসহ যুবককে গ্রেপ্তারের দাবি ডিবি’র..
যশোরে বিজিবির পোশাক, হ্যান্ডক্যাফ ও অস্ত্রসহ যুবককে গ্রেপ্তারের দাবি ডিবি’র..
ছবি: সংগৃহীত
****

যশোর শহরের ষষ্টিতলা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পোশাক, হ্যান্ডক্যাফ, ওয়াকিটকি ও ধারালো অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামের এক যুবককে আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে ষষ্টিতলা এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালানো হয়। ওই ভবনের একটি ফ্ল্যাট থেকে উজ্জ্বলকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডক্যাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটক উজ্জ্বলের বাড়ি বেনাপোল পোর্ট থানার গোগা গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম।

এ বিষয়ে এসআই কামরুজ্জামান জানান, আটক উজ্জ্বল সরকারি বাহিনীর পোশাক পরে রাস্তায় ডাকাতি করতেন। এছাড়া তার বিরুদ্ধে দস্যুতা ও ছিনতাইয়েরও একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator