গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শন করলেন জেলা প্রশাসক… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান

গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা উল্লেখযোগ্য পরিদর্শন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরীক্ষা শুরু হওয়ার সহজ প্রক্রিয়া, পরীক্ষার রুটিন, পরীক্ষা কেন্দ্রের সুরক্ষা পরিদর্শন সহ উপস্থিত ছিলে..
Eidok पर शेयर करें
গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান
फ़ोटो: संग्रहीत

শেখ আমিনুর হোসেন জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল '২৫) থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার রুটিনে উল্লেখিত নির্দিষ্ট দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। যানজট এড়াতে শিক্ষা বোর্ড থেকে আগেই শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার নূন্যতম ৩০ মিনিট পূর্বে প্রবেশপত্র সহ পরীক্ষায় ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবার গোপালগঞ্জে মোট পরীক্ষার্থী ১৫ হাজার ২৫৯ জন। এর মধ্যে ভোকেশনাল ১১৪৮ জন ও দাখিলে ১১৫৮ জন।

গোপালগঞ্জ জেলায় মোট ২৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পাবলিক এ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সকল কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪টি পরিদর্শন টিম সার্বক্ষণিক ওই সব কেন্দ্র পরিদর্শন করেছেন।

এদিকে সকাল ১০ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান জেলা শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী, জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত धर्म और शिक्षा বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 65 Views চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস धर्म और शिक्षा চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 38 Views মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী धर्म और शिक्षा মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 52 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ धर्म और शिक्षा সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 89 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ धर्म और शिक्षा শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 60 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত धर्म और शिक्षा ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 85 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন धर्म और शिक्षा নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 368 Views