বন্যা-পরবর্তী পুনর্বাসনে আলীকদমে ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল পার্বত্য জেলা পরিষদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বন্যা-পরবর্তী পুনর্বাসনে আলীকদমে ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল পার্বত্য জেলা পরিষদ..

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
বন্যা-পরবর্তী পুনর্বাসনে আলীকদমে ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল পার্বত্য জেলা পরিষদ..
বন্যা-পরবর্তী পুনর্বাসনে আলীকদমে ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল পার্বত্য জেলা পরিষদ..
ছবি: সংগৃহীত
বন্যা-পরবর্তী পুনর্বাসনে আলীকদমে ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল পার্বত্য জেলা পরিষদ..

বন্যা-পরবর্তী পুনর্বাসনে আলীকদমে ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল পার্বত্য জেলা পরিষদ

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আলীকদমে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছে ১০ টন চাল।

শনিবার (১ আগস্ট) দুপুরে আলীকদম উপজেলা রেস্ট হাউস প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

জেলা পরিষদ জানায়, খাদ্যসংকট কমাতেই এই উদ্যোগ। এর আগে প্রথম ধাপে ৬০০ পরিবারের মাঝে ১৫ টন চাল বিতরণ করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন এবং আলীকদম উপজেলা শ্রমিকদলের সভাপতি ছুরত আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

চাল পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator