তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: প্রতিমন্ত্রী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: প্রতিমন্ত্রী..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: প্রতিমন্ত্রী..
তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: প্রতিমন্ত্রী..
ছবি: সংগৃহীত
তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।..

 

শনিবার (১ আগস্ট) শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শারীরিক শিক্ষা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে মাঠ ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকার কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি করে ফুটবল বিতরণ করেন।

Walang nakitang komento


News Card Generator