পতিত জমিতে আনারস চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছেন উমের আলী

****
分享到 Eidok
পতিত জমিতে আনারস চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছেন উমের আলী
图片:来源收集

ঠাকুরগাঁও সংবাদদাতা।। সবুজ পাতার সারির ফাঁকে ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে আছে লালচে-সবুজ রঙের আনারস। গাছের গোড়ায় ঝুলে থাকা প্রতিটি ফল যেন জানান দিচ্ছে- রাণীশংকৈলের মাটিতেও বাণিজ্যিকভাবে আনারস চাষের অপার সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের আলশিয়া গ্রামের কৃষক উমের আলীর আনারস বাগানে গেলেই চোখে পড়ে এমন মনোমুগ্ধকর দৃশ্য।

প্রায় ৪০ বছর ধরে আনারস চাষের সঙ্গে যুক্ত উমের আলী। শুরুতে পারিবারিক চাহিদা পূরণের জন্য অল্প পরিসরে চাষ শুরু করলেও বর্তমানে বাড়ির উঠান, বাঁশঝাড় ও পতিত জমিসহ প্রায় এক বিঘা এলাকায় আনারসের বাগান গড়ে তুলেছেন। পাশাপাশি নিজেই আনারসের চারা উৎপাদন করছেন। বাগানে উৎপাদিত রসালো আনারস তিনি নিজেই সাইকেলে করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করেন। প্রতিটি আনারস ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে প্রথমবার বড় পরিসরে চাষ করায় প্রত্যাশার তুলনায় ফলন কিছুটা কম হয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি তার বাগান পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এ সময় তিনি আনারসের গাছ, ফলের বৃদ্ধি ও পরিচর্যার বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং কৃষক উমের আলীর সঙ্গে কথা বলেন। উমের আলীর এই উদ্যোগ ইতোমধ্যে আশপাশের কৃষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই তার কাছ থেকে পরামর্শ নিয়ে আনারস চাষে আগ্রহ প্রকাশ করছেন।
কৃষক উমের আলী বলেন, “আমাদের এলাকার মাটিতেও ভালো মানের আনারস উৎপাদন সম্ভব। সরকারি সহায়তা, কারিগরি প্রশিক্ষণ ও উন্নত জাতের চারা পেলে আরও বড় পরিসরে আনারস চাষ করতে চাই।”
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, “রাণীশংকৈলে এত বড় পরিসরে আনারস চাষ একটি ব্যতিক্রমী উদ্যোগ। কৃষক উমের আলী প্রমাণ করেছেন, এ অঞ্চলের মাটিতেও বাণিজ্যিকভাবে আনারস চাষের সম্ভাবনা রয়েছে। আগ্রহী কৃষকদের কৃষি অধিদপ্তর থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হবে।” কৃষি সংশ্লিষ্টদের মতে, পতিত জমিতে লাভজনক আনারস চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি রাণীশংকৈলের কৃষিতে উন্মোচিত হবে নতুন সম্ভাবনার দিগন্ত।
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 其他 আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 44 Views তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 其他 তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 73 Views নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা 其他 নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা 88 Views বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 其他 বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 104 Views ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 其他 ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 86 Views পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 其他 পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 152 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 其他 দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 85 Views