ফেনীর ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া একটি আলোচিত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. আলমগীর হোসেন সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ফেনী জেলা পুলিশ।
পুলিশ জানায়, ৩১ জুলাই ২০২৬ ভোর আনুমানিক সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন সিদ্দিকী উত্তর লাংগলমোড় এলাকার আমির হোসেন লাকীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া এফআইআর নং-২৩ মামলায় তিনি এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি বালুমহল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একটি ঘটনায় দায়ের করা হয়, যেখানে দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে।
এছাড়া পুলিশের সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, অপহরণ, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে ৩১ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনী জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে
ঢাকা থেকে আলোচিত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আলমগীর হোসেন সিদ্দিকী গ্রেপ্তার
App «Eye News BD»
Comentarios 0