ঢাকা

ঢাকা থেকে আলোচিত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আলমগীর হোসেন সিদ্দিকী গ্রেপ্তার

ঢাকা থেকে আলোচিত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আলমগীর হোসেন সিদ্দিকী গ্রেপ্তার..
Delen op Eidok
ঢাকা থেকে আলোচিত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আলমগীর হোসেন সিদ্দিকী গ্রেপ্তার
Foto: archief

ফেনীর ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া একটি আলোচিত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. আলমগীর হোসেন সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ফেনী জেলা পুলিশ।
পুলিশ জানায়, ৩১ জুলাই ২০২৬ ভোর আনুমানিক সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন সিদ্দিকী উত্তর লাংগলমোড় এলাকার আমির হোসেন লাকীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া এফআইআর নং-২৩ মামলায় তিনি এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি বালুমহল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একটি ঘটনায় দায়ের করা হয়, যেখানে দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে।
এছাড়া পুলিশের সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, অপহরণ, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে ৩১ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনী জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক District Nieuws মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ District Nieuws সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 39 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা District Nieuws আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 49 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ District Nieuws বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* District Nieuws বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী District Nieuws ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা District Nieuws জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 Views