নাসিরনগরে বাড়ির উঠানে হামলা, মাথায় ২৪ সেলাই নিয়ে হাসপাতালে শাহ আলম | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাসিরনগরে বাড়ির উঠানে হামলা, মাথায় ২৪ সেলাই নিয়ে হাসপাতালে শাহ আলম

Nahid Hasan avatar   
Nahid Hasan
নাসিরনগরে বাড়ির উঠানে হামলা, মাথায় ২৪ সেলাই নিয়ে হাসপাতালে শাহ আলম
নাসিরনগরে বাড়ির উঠানে হামলা, মাথায় ২৪ সেলাই নিয়ে হাসপাতালে শাহ আলম
ছবি: সংগৃহীত
  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ববিরোধের জেরে বাড়ির উঠানে ঢুকে মো. শাহ আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। দা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। পর..

 


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ববিরোধের জেরে বাড়ির উঠানে ঢুকে মো. শাহ আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। দা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় ২৪টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চাতলপাড়া ইউনিয়নের ফিতের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাহ আলমের অভিযোগ, ঘটনার আগে প্রতিবেশী কাজল মিয়ার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি বাড়িতে চলে আসেন। পরে কাজল মিয়া, দুলাল মিয়া, আলামিন ও ইছুব আলী দা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়ির উঠানে প্রবেশ করে হামলা চালান।
এ ঘটনায় শাহ আলমসহ আরও এক নারী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
শাহ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনের বিরুদ্ধে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিনুল ইসলাম
 বলেন, “লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে কাজল মিয়া, দুলাল মিয়া, আলামিন ও ইছুব আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator