রাজনগরে ‘দ্য ব্রিজ ফাউন্ডেশন’ নামের ভুয়া এনজিওর অভিনব প্রতারণা: ৫০… | আই নিউজ বিডি

রাজনগরে ‘দ্য ব্রিজ ফাউন্ডেশন’ নামের ভুয়া এনজিওর অভিনব প্রতারণা: ৫০ লাখাধিক টাকা নিয়ে উধাও চক্র!

অপরাধ তদন্ত ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর উপজেলার জনপদ এখন এক চাঞ্চল্যকর প্রতারণার গল্পে উত্তাল। সহজ-সরল গ্রামীণ মানুষের স্বপ্ন নিয়ে এক সুনিপুণ অপরাধের জাল বিস্তার করেছিল একটি সংঘবদ্...
I-share sa Eidok
রাজনগরে ‘দ্য ব্রিজ ফাউন্ডেশন’ নামের ভুয়া এনজিওর অভিনব প্রতারণা: ৫০ লাখাধিক টাকা নিয়ে উধাও চক্র!
Larawan: kuha mula sa arkibo

অপরাধ তদন্ত ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর উপজেলার জনপদ এখন এক চাঞ্চল্যকর প্রতারণার গল্পে উত্তাল। সহজ-সরল গ্রামীণ মানুষের স্বপ্ন নিয়ে এক সুনিপুণ অপরাধের জাল বিস্তার করেছিল একটি সংঘবদ্ধ চক্র। ‘দ্য ব্রিজ ফাউন্ডেশন’ নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে তারা গড়ে তুলেছিল ভুয়া মাইক্রোক্রেডিট বা এনজিও অফিস। কিন্তু রূপকথার মতো লোভনীয় ঋণের ফাঁদ পাতার মাত্র কদিনের মাথায় সব উধাও।অফিসে ঝুলছে তালা, আর প্রতারকদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো একে একে বন্ধ।

যেভাবে শুরু হয়েছিল এই ধোঁকাবাজি:ঘটনার সূত্রপাত রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের পশ্চিম খলাগাঁও গ্রামের বাসিন্দা মো. সেলিম খানের (৩৮) বাড়ি থেকে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারক চক্রের মূল হোতা বুলু আহমেদ (৩৯)—যিনি নিজেকে তথাকথিত ‘দ্য ব্রিজ ফাউন্ডেশন’-এর ম্যানেজার হিসেবে পরিচয় দেন- গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পূর্বে সেলিমের মালিকাধীন দুই তলা ভবনের দ্বিতীয় তলার একটি ইউনিট ভাড়া নেন। মাসিক ১৫ হাজার টাকা ভাড়া এবং ৫০ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট চুক্তির কথা বলে তারা ভবনমালিকের বিশ্বাস অর্জন করেন। চক্রের অন্য সদস্যরা—যাদের মধ্যে সহকারী ম্যানেজার পরিচয়দানকারী হেলাল ফরাজী (৪৬) ও সহযোগী শামীম আহমেদ (৪৬) সক্রিয় ছিলেন।ভাড়া নেওয়ার মাত্র ৩-৪ দিনের মধ্যেই ভবনটির সামনে ''দ্য ব্রিজ ফাউন্ডেশন, রাজনগর, মৌলভীবাজার” নামের বড় সাইনবোর্ড ঝুলিয়ে দেয় ।

প্রতারণার অভিনব কৌশল:অফিস চালুর ঘোষণা দেওয়ার আগেই প্রতারকরা এলাকায় রটিয়ে দেয় যে, তাদের সংস্থা থেকে গরিব ও অসহায় মানুষকে এক লাখ টাকা করে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। তবে এই ঋণ পাওয়ার শর্ত হিসেবে ফাইল ফি ও জামানত বাবদ প্রতি ব্যক্তির কাছ থেকে ১০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম ক্যাশ নেওয়া শুরু হয়। একে একে শতাধিক সহজ-সরল মানুষ লোভে পড়ে জমানো শেষ সম্বল বা ঋণ করে এই চক্রের হাতে টাকা তুলে দেন।

আকস্মিক লাপাত্তা ও ৫০ লক্ষাধিক টাকার লোপাট:গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকালের দিকে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। ভবনমালিক মো. সেলিম খানকে জানানো হয় যে, পরদিনই আনুষ্ঠানিকভাবে এনজিওর অফিস উদ্বোধন করা হবে। কিন্তু এর ঠিক পরপরই এলাকার বিভিন্ন লোক এসে সেলিম খানকে জানান যে, ওই চক্রটি মাথাপিছু মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। ভিতরে গিয়ে দেখা যায় অফিস তালাবদ্ধ। ম্যানেজার বুলু আহমেদ ও তার সহযোগীদের মোবাইল নম্বরে কল করা হলে সবগুলো বন্ধ পাওয়া যায়।

প্রাথমিক হিসাব অনুযায়ী, শতাধিক অসহায় মানুষের কাছ থেকে বিভিন্ন অংকে সর্বমোট ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি হাওয়া হয়ে গেছে এই প্রতারক চক্র। পুলিশের কাছে দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতারক চক্রের পরিচিতি:১. বুলু আহমেদ (৩৯): পিতা: মো. আব্দুল ওয়াহিদ; ম্যানেজার, দ্য ব্রিজ ফাউন্ডেশন (এনআইডি: 235 117 2602); স্থায়ী ঠিকানা- ব্রাহ্মণশাসন, থানা: বালাগঞ্জ, উপজেলা, ওসমানীনগর, জেলা: সিলেট। ২. হেলাল ফরাজী (৪৬), পিতা: মো. আব্দুর আলী ফরাজী; সহকারী ম্যানেজার (মোবাইল: 01809-613063); স্থায়ী ঠিকানা: শিমুলবাড়ী, থানা: কোটালীপাড়া, জেলা: গোপালগঞ্জ।৩. শামীম আহমেদ (৪৬): পিতা: আলকাত আলী; সহযোগী প্রতারক; স্থায়ী ঠিকানা: সোনাতিয়া, থানা: ওসমানীনগর, জেলা: সিলেট।

আইনগত পদক্ষেপ ও ভুক্তভোগীদের আকুতি: ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে ভুক্তভোগী বাড়িওয়ালা মো. সেলিম খান রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভুয়া এনজিওর সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা এই সংঘবদ্ধ চক্রকে গ্রেফতারে জোর তদন্ত ও অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই প্রতারকদের আইনের আওতায় এনে লুণ্ঠিত টাকা উদ্ধারের কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Mga komento 0

Walang nakitang komento