২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
ছবি: সংগৃহীত
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। নতুন বছরে কবে শুরু হতে পারে সিয়াম সাধনার মাস এবং কবে পালিত হবে ঈদ? জানতে বিস্তারিত পড়ুন।

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ২০২৭ সাল অর্থাৎ ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জর্ডান নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের এই তথ্য তুলে ধরা হয় প্রকাশিত তথ্যে আগামী ২০২৭ সালের প্রথম তৃতীয়াংশেই সিয়াম সাধনার মাস শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে

প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব মতে, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি রমজান মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে, যা ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলবে ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে

অন্যদিকে, পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়েও তথ্য দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে গাণিতিক হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাসটি ২৯ দিনে শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সে হিসেবে ২০২৭ সালের ৮ মার্চ হতে পারে রমজানের শেষ দিন আর এর পরদিন, অর্থাৎ ৯ মার্চ পালিত হতে পারে ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর

তবে প্রতিবেদনে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, এসব তারিখ সম্পূর্ণভাবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও গাণিতিক পূর্বাভাসের ওপর ভিত্তি করে তৈরি ইসলামি নিয়ম অনুযায়ী হিজরি মাসের শুরু ও শেষ নির্ভর করে খালি চোখে বা পর্যবেক্ষণাগারে চাঁদ দেখার ওপর ফলে স্থানীয়ভাবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং ঘোষণার পরেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে

没有找到评论


News Card Generator