সংযুক্ত আরব আমিরাতে বিমানের নিখোঁজ কেবিন ক্রু আবুধাবি সিআইডির হেফাজতে

সংযুক্ত আরব আমিরাতে ডিউটিতে গিয়ে নিখোঁজ হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মির্জা আদনান বর্তমানে আবুধাবি সিআইডির হেফাজতে রয়েছেন। কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে হঠাৎ কেন তাকে আটক করা হলো?
Eidok'ta paylaş
সংযুক্ত আরব আমিরাতে বিমানের নিখোঁজ কেবিন ক্রু আবুধাবি সিআইডির হেফাজতে
Fotoğraf: derleme

সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালনকালে নিখোঁজ হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মির্জা আদনান বর্তমানে দেশটির আবুধাবি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) হেফাজতে রয়েছেন পাঁচ দিন আগে শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটক করা হয় তবে ঠিক কী অভিযোগ বা সন্দেহের ভিত্তিতে তাকে আটক রাখা হয়েছে, সে বিষয়ে ইউএই কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২২ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫১ ফ্লাইটটি শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ডিউটি রিপোর্ট করার সময় সন্দেহবশত কেবিন ক্রু মির্জা আদনানকে আটক করে স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ শারজাহ স্টেশনের ব্যবস্থাপক জাকির হোসেন জানান, প্রথমে শারজাহ সিআইডি তাকে আটক করে এবং পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য আবুধাবি সিআইডি শাখায় হস্তান্তর করে আবুধাবি পুলিশ বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি স্টেশন এবং বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছে

এ বিষয়ে বিমানের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওই কেবিন ক্রু ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ইমিগ্রেশনে আটক হয়েছেন আটকের কারণ সম্পর্কে তিনি বলেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাধারণত সঙ্গে সঙ্গে এসব তথ্য প্রকাশ করে না; তারা নিজস্ব তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা অনুযায়ী ব্যবস্থা নেয় বা মুক্তি দেয় এ ঘটনায় বিমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তা ফ্লাইট অপারেশনস বিভাগ বলতে পারবে বলে উল্লেখ করেন তিনি যদিও ফ্লাইট অপারেশনস পরিচালক ক্যাপ্টেন এ কে এম আমিনুল ইসলাম জানান, বিষয়টির বিষয়ে তিনি অবগত নন

অন্যদিকে, বিমানের আবুধাবি স্টেশনের ব্যবস্থাপক মো. আনোয়ার উল ফেরদৌস জানিয়েছেন, বিমানের প্রতিনিধিরা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইডি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও সিআইডি থেকে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, উপযুক্ত সময়ে তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন বর্তমানে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এবং বিমানের স্থানীয় প্রতিনিধিরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Diğer ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Diğer বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 124 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Diğer নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 110 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 151 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 163 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 155 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 123 Views