সংযুক্ত আরব আমিরাতে বিমানের নিখোঁজ কেবিন ক্রু আবুধাবি সিআইডির হেফাজতে | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সংযুক্ত আরব আমিরাতে বিমানের নিখোঁজ কেবিন ক্রু আবুধাবি সিআইডির হেফাজতে

জাহিদ হাসান  avatar   
জাহিদ হাসান
সংযুক্ত আরব আমিরাতে বিমানের নিখোঁজ কেবিন ক্রু আবুধাবি সিআইডির হেফাজতে
সংযুক্ত আরব আমিরাতে বিমানের নিখোঁজ কেবিন ক্রু আবুধাবি সিআইডির হেফাজতে
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে ডিউটিতে গিয়ে নিখোঁজ হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মির্জা আদনান বর্তমানে আবুধাবি সিআইডির হেফাজতে রয়েছেন। কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে হঠাৎ কেন তাকে আটক করা হলো?

সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালনকালে নিখোঁজ হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মির্জা আদনান বর্তমানে দেশটির আবুধাবি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) হেফাজতে রয়েছেন পাঁচ দিন আগে শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটক করা হয় তবে ঠিক কী অভিযোগ বা সন্দেহের ভিত্তিতে তাকে আটক রাখা হয়েছে, সে বিষয়ে ইউএই কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২২ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫১ ফ্লাইটটি শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ডিউটি রিপোর্ট করার সময় সন্দেহবশত কেবিন ক্রু মির্জা আদনানকে আটক করে স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ শারজাহ স্টেশনের ব্যবস্থাপক জাকির হোসেন জানান, প্রথমে শারজাহ সিআইডি তাকে আটক করে এবং পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য আবুধাবি সিআইডি শাখায় হস্তান্তর করে আবুধাবি পুলিশ বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি স্টেশন এবং বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছে

এ বিষয়ে বিমানের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওই কেবিন ক্রু ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ইমিগ্রেশনে আটক হয়েছেন আটকের কারণ সম্পর্কে তিনি বলেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাধারণত সঙ্গে সঙ্গে এসব তথ্য প্রকাশ করে না; তারা নিজস্ব তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা অনুযায়ী ব্যবস্থা নেয় বা মুক্তি দেয় এ ঘটনায় বিমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তা ফ্লাইট অপারেশনস বিভাগ বলতে পারবে বলে উল্লেখ করেন তিনি যদিও ফ্লাইট অপারেশনস পরিচালক ক্যাপ্টেন এ কে এম আমিনুল ইসলাম জানান, বিষয়টির বিষয়ে তিনি অবগত নন

অন্যদিকে, বিমানের আবুধাবি স্টেশনের ব্যবস্থাপক মো. আনোয়ার উল ফেরদৌস জানিয়েছেন, বিমানের প্রতিনিধিরা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইডি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও সিআইডি থেকে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, উপযুক্ত সময়ে তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন বর্তমানে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এবং বিমানের স্থানীয় প্রতিনিধিরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন

Inga kommentarer hittades


News Card Generator