সিংড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান পরিদর্শনে জেলা… | আই নিউজ বিডি

সিংড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান পরিদর্শনে জেলা প্রশাসক আসমা শাহীন

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সম্ভাব্য প্রতিযোগিতা স্থল পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
Eidok-এ শেয়ার
সিংড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান পরিদর্শনে জেলা প্রশাসক আসমা শাহীন
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 

 এক্সক্লুসিভ রিপোর্টার | সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সম্ভাব্য প্রতিযোগিতা স্থল পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

বুধবার সিংড়া উপজেলার নির্ধারিত নৌকা বাইচের স্থান পরিদর্শনকালে তিনি আয়োজনের সার্বিক প্রস্তুতি, নদীর নাব্যতা, দর্শনার্থীদের নিরাপত্তা, যানবাহন চলাচল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়গুলো ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক জনাব মিলল মাস্টার, সিংড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ব্যক্তিগত সহকারী কাজল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, নৌকা বাইচ বাংলার শতবর্ষের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সম্প্রীতি, বিনোদন ও পর্যটনের বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

স্থানীয়রা জানান, সিংড়ার নৌকা বাইচ দীর্ঘদিনের একটি জনপ্রিয় আয়োজন। প্রতিবছর এ প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। এবারও একটি সফল ও আনন্দঘন আয়োজনের প্রত্যাশা করছেন তারা।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতা উপলক্ষে সার্বিক প্রস্তুতি জোরদার করা হবে এবং দর্শনার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 47 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views