সিংড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান পরিদর্শনে জেলা… | আই নিউজ বিডি

সিংড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান পরিদর্শনে জেলা প্রশাসক আসমা শাহীন

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সম্ভাব্য প্রতিযোগিতা স্থল পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
Eidok-এ শেয়ার
সিংড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান পরিদর্শনে জেলা প্রশাসক আসমা শাহীন
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 

 এক্সক্লুসিভ রিপোর্টার | সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সম্ভাব্য প্রতিযোগিতা স্থল পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

বুধবার সিংড়া উপজেলার নির্ধারিত নৌকা বাইচের স্থান পরিদর্শনকালে তিনি আয়োজনের সার্বিক প্রস্তুতি, নদীর নাব্যতা, দর্শনার্থীদের নিরাপত্তা, যানবাহন চলাচল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়গুলো ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক জনাব মিলল মাস্টার, সিংড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ব্যক্তিগত সহকারী কাজল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, নৌকা বাইচ বাংলার শতবর্ষের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সম্প্রীতি, বিনোদন ও পর্যটনের বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

স্থানীয়রা জানান, সিংড়ার নৌকা বাইচ দীর্ঘদিনের একটি জনপ্রিয় আয়োজন। প্রতিবছর এ প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। এবারও একটি সফল ও আনন্দঘন আয়োজনের প্রত্যাশা করছেন তারা।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতা উপলক্ষে সার্বিক প্রস্তুতি জোরদার করা হবে এবং দর্শনার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views