দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারীর বিদায় সংবর্ধনা | আই নিউজ বিডি

দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারীর বিদায়  সংবর্ধনা

বরগুনার আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সোহরাব হোসেন-এর দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে আগামী ৫ জুলাই ২০২৫ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধন..
Eidok-এ শেয়ার
দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারীর বিদায়  সংবর্ধনা
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সোহরাব হোসেন-এর দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে আগামী ৫ জুলাই ২০২৫ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পর অবসরে যাচ্ছেন মোঃ সোহরাব হোসেন। তাঁর কর্মজীবনের অবদানকে সম্মান জানাতে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইমরান খান বলেন, “মোঃ সোহরাব হোসেন দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের সেবায় নিয়োজিত ছিলেন। তাঁর অবদান বিদ্যালয় পরিবার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম বাবুল বলেন, “বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ কর্মচারী হিসেবে মোঃ সোহরাব হোসেনের অবদান অনস্বীকার্য। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করছি।”
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীকে সম্মাননা স্মারক প্রদানসহ তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Balita sa Distrito আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 69 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Balita sa Distrito সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Balita sa Distrito চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Balita sa Distrito দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Balita sa Distrito গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Balita sa Distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Balita sa Distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views