বরগুনার আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সোহরাব হোসেন-এর দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে আগামী ৫ জুলাই ২০২৫ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পর অবসরে যাচ্ছেন মোঃ সোহরাব হোসেন। তাঁর কর্মজীবনের অবদানকে সম্মান জানাতে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইমরান খান বলেন, “মোঃ সোহরাব হোসেন দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের সেবায় নিয়োজিত ছিলেন। তাঁর অবদান বিদ্যালয় পরিবার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম বাবুল বলেন, “বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ কর্মচারী হিসেবে মোঃ সোহরাব হোসেনের অবদান অনস্বীকার্য। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করছি।”
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীকে সম্মাননা স্মারক প্রদানসহ তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারীর বিদায় সংবর্ধনা | আই নিউজ বিডি
দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারীর বিদায় সংবর্ধনা
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0