বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে নানা আয়োজন গোপালগঞ্জ জেলা প্রশাসনের | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে নানা আয়োজন গোপালগঞ্জ জেলা প্রশাসনের

বাংলা নববর্ষ -১৪০২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে..
Поделиться в Eidok
বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে নানা আয়োজন গোপালগঞ্জ জেলা প্রশাসনের
Фото: из открытых источников

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (৬ এপ্রিল '২৫) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

প্রস্তুতিমূলক সভার সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুহম্মদ কামরুজ্জামান বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ধারণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে প্রতিবছর বাঙালি জাতি নববর্ষ উদযাপন করে থাকেন। বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৭ দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। গোপালগঞ্জ আউটার স্টেডিয়ামের সামনে এ লোকজ মেলা অনুষ্ঠিত হবে। ১লা বৈশাখ ভোর ৬ টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর পার্কে লোকজ সঙ্গীত সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকাল ৮ টায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বাংলা নববর্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ জেলা পুলিশ সহ সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক এ সভায় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবেতিষ বিশ্বাস, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ নুরুল হুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জুলফিকার, গোপালগঞ্জ শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, গোপালগঞ্জ বিআরটিএ -এর মোটরযান পরিদর্শক জিয়াউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি Эксклюзивный ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 47 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Эксклюзивный ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 81 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Эксклюзивный ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 148 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Эксклюзивный এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 147 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Эксклюзивный এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 71 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Эксклюзивный সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 107 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Эксклюзивный অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 111 Views