পড়ে থাকা কার্টুন খুলতেই বেরিয়ে এলো টুকরো টুকরো মরাদেহ | আই নিউজ বিডি

পড়ে থাকা কার্টুন খুলতেই বেরিয়ে এলো টুকরো টুকরো মরাদেহ

ফাইল কালেক্টেট দৈনিক সমকাল
পোস্ট- ০৪/০৪/২০২৫
কপিরাইট -মুন্সীগঞ্জ প্রতিনিধি..
Partilhar no Eidok
পড়ে থাকা কার্টুন খুলতেই বেরিয়ে এলো টুকরো টুকরো মরাদেহ
Foto: arquivo

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত কার্টুনে মরাদেহের কয়েক টুকরো উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাথাসহ মরদেহের টুকরোগুলো পলিথিনে মোড়ানো ছিল। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে লৌহজং উপজেলার আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান, পদ্মা সেতু উত্তর থানাধীন মেদিনীমণ্ডল গ্রামের আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে খেলার সময় একটি পরিত্যক্ত কার্টন দেখতে পায় কয়েকজন কিশোর। তার কাছে গিয়ে কার্টন খুলতে পলিথিন ব্যাগে মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা স্থানীয়দের জানায়। পরে গ্রামবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ব্যাগের ভেতরে বিচ্ছিন্ন মাথাসহ কোমর থেকে গলা পর্যন্ত শরীরের কয়েকটি অংশ পাওয়া গেছে। 

পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন বলেন, মাথা দেখে মনে হচ্ছে, এটি কোনো পুরুষের মরদেহ।

তিনি আরও বলেন, তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ব্যাগ এখানে ফেলে রেখে গেছে তা দেখা হচ্ছে। একই সঙ্গে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crime ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crime ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crime চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crime মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Crime কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Crime শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Crime মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views