ন্যাশনাল হিউম্যান রাইটস আইস রিপোর্টার্স ফাউন্ডেশনের ০৭ নং রামপুর ইউনিয়ন শাখার কার্যকরী কমিটি ঘোষণা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ন্যাশনাল হিউম্যান রাইটস আইস রিপোর্টার্স ফাউন্ডেশনের ০৭ নং রামপুর ইউনিয়ন শাখার কার্যকরী কমিটি ঘোষণা

মাহমুদুল হাসান  avatar   
মাহমুদুল হাসান
ন্যাশনাল হিউম্যান রাইটস আইস রিপোর্টার্স ফাউন্ডেশনের ০৭ নং রামপুর ইউনিয়ন শাখার কার্যকরী কমিটি ঘোষণা
ন্যাশনাল হিউম্যান রাইটস আইস রিপোর্টার্স ফাউন্ডেশনের ০৭ নং রামপুর ইউনিয়ন শাখার কার্যকরী কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ০৭ নং রামপুর ইউনিয়ন শাখার ন্যাশনাল হিউম্যান রাইটস আইস রিপোর্টার্স ফাউন্ডেশন-এর নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভ...

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ০৭ নং রামপুর ইউনিয়ন শাখার ন্যাশনাল হিউম্যান রাইটস আইস রিপোর্টার্স ফাউন্ডেশন-এর নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত কমিটি মানবাধিকার প্রতিষ্ঠা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঘোষিত কমিটিতে মোঃ হাবিবুর রহমান সভাপতি, মোঃ আব্দুল কাদের ও মোঃ রুকুন ইসলাম সহ-সভাপতি, মোঃ হায়মুন কবির তালুকদার সাধার

ণ সম্পাদক, মোঃ আবুল কালাম আজাদ যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ ফজলুল হক তালুকদার সহ-সাধারণ সম্পাদক, ডাঃ মোঃ এমদাদুল হক সাংগঠনিক সম্পাদক, মোঃ সোহরাব হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল হান্নান প্রচার সম্পাদক এবং মোঃ শহিদুল ইসলাম আকন্দ সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মোঃ কবির উদ্দিন, মোঃ আরাজ উদ্দিন, মোঃ আব্দুল হায়ার, মোঃ কারারেন মিয়া, মোঃ আলোমার হোসেন, মোঃ মহিদুল ইসলাম, মোঃ একরামুল ইসলাম, মোঃ আব্দুল মতিন সরকার এবং মোঃ আনিছুর রহমান। সংগঠনের

সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এই কমিটি ২৯ জুন ২০২৪ তারিখে অনুমোদিত হয়। নবগঠিত কমিটির প্রধান দায়িত্ব হবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, অসহায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রতিবেদনে সহযোগিতা, আইনশৃঙ্খলা রক্ষাকার

ী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনস্বার্থে কাজ করা, রক্তদান, বৃক্ষরোপণ, ত্রাণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা, নিয়মিত সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণ এবং সংগঠনের নীতিমালা অনুসরণ করে শৃঙ্খলা ও সুনাম অক্ষুণ্ণ রাখা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, রামপুর ইউনিয়নে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নবগঠিত কমিটি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবে বলে তারা আশাবাদী।

Nessun commento trovato


News Card Generator