জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 

জয়পুরহাটে মাদক মামলায় সাগর ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ জ..
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে মাদক মামলায় সাগর ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা আড়াইটার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাগর ইসলাম পাঁচবিবি উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি পলাতক রয়েছেন। রায় ঘোষনার পর আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২০ ডিসেম্বর ভোরে পাঁচবিবির পাঁচমাথা সংলগ্ন মালঞ্চা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এমন সংবাদে সেখানে পুলিশ পৌঁছিলে আসামী দৌড়ে পালানোর চেষ্টা করে। সেসময় তাকে আটক করে দেহ তল্লাসী করা হয়। এসময় পলিথিনের মধ্যে থাকা ভারতীয় নেশা জাতীয় ৫০ পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় একই তারিখে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ আদালত মঙ্গলবার এ রায় দেন। তবে আসামী পলাতক থাকায় আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ضلع کی خبریں খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 12 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ضلع کی خبریں রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 17 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ضلع کی خبریں সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 25 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ضلع کی خبریں মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ضلع کی خبریں কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ضلع کی خبریں ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা ضلع کی خبریں মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views