জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 

জয়পুরহাটে মাদক মামলায় সাগর ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ জ..
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে মাদক মামলায় সাগর ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা আড়াইটার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাগর ইসলাম পাঁচবিবি উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি পলাতক রয়েছেন। রায় ঘোষনার পর আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২০ ডিসেম্বর ভোরে পাঁচবিবির পাঁচমাথা সংলগ্ন মালঞ্চা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এমন সংবাদে সেখানে পুলিশ পৌঁছিলে আসামী দৌড়ে পালানোর চেষ্টা করে। সেসময় তাকে আটক করে দেহ তল্লাসী করা হয়। এসময় পলিথিনের মধ্যে থাকা ভারতীয় নেশা জাতীয় ৫০ পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় একই তারিখে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ আদালত মঙ্গলবার এ রায় দেন। তবে আসামী পলাতক থাকায় আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা أخبار المنطقة সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন أخبار المنطقة অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা أخبار المنطقة মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ أخبار المنطقة ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা أخبار المنطقة ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views