জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 

জয়পুরহাটে মাদক মামলায় সাগর ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ জ..
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে মাদক মামলায় সাগর ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা আড়াইটার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাগর ইসলাম পাঁচবিবি উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি পলাতক রয়েছেন। রায় ঘোষনার পর আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২০ ডিসেম্বর ভোরে পাঁচবিবির পাঁচমাথা সংলগ্ন মালঞ্চা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এমন সংবাদে সেখানে পুলিশ পৌঁছিলে আসামী দৌড়ে পালানোর চেষ্টা করে। সেসময় তাকে আটক করে দেহ তল্লাসী করা হয়। এসময় পলিথিনের মধ্যে থাকা ভারতীয় নেশা জাতীয় ৫০ পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় একই তারিখে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ আদালত মঙ্গলবার এ রায় দেন। তবে আসামী পলাতক থাকায় আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Nouvelles du district খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 52 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Nouvelles du district ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 36 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Nouvelles du district ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 40 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Nouvelles du district সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 38 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Nouvelles du district চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 72 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Nouvelles du district চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 38 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Nouvelles du district চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 67 Views