আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগেশ্বরী উপজেলার ৮নং হাসনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন বিশিষ্ট তরুণ সমাজসেবক মোঃ সাইদুল ইসলাম।
তিনি বলেন, ‘আমি নেতা হয়ে শাসন করতে আসি নাই, আপনাদের সেবক হয়ে সুখে-দুঃখে পাশে থাকতে চাই।’
হাসনাবাদ ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পেশায় একজন ডিপ্লোমা চিকিৎসক হিসেবে সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক নানা কর্মকাণ্ড চালিয়ে আসছেন। করোনাকালীন সংকটসহ যেকোনো প্রয়োজনে তিনি সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আগামী নির্বাচনে বিজয়ী হলে হাসনাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এলাকাবাসীর সুস্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য বলে জানান এই সমাজসেবক।
এলাকার বিভিন্ন বয়সের মানুষ ও গুণীজনেরা তার এই সেবামূলক চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার সার্বিক সাফল্য কামনায় দোয়া পরিচালনা করছেন।
App «Eye News BD»
Comentários 0