ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়নের দাবি | আই নিউজ বিডি

ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়নের দাবি

উপজেলা চেয়ারম্যান হিসেবে খালেকুজ্জামান বাবলুকে দেখতে চায় কালীগঞ্জের তৃণমূল বিএনপির নেতাকর্মীরা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্য...
اشتراک‌گذاری در Eidok
ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়নের দাবি
عکس: گردآوری‌شده

উপজেলা চেয়ারম্যান হিসেবে খালেকুজ্জামান বাবলুকে দেখতে চায় কালীগঞ্জের তৃণমূল বিএনপির নেতাকর্মীরা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে বিএনপির নেতা খালেকুজ্জামান বাবলুকে দেখতে চেয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে জোরালো দাবি উঠেছে। তাদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয় দুঃসময়ে ত্যাগ, নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তিন

ি এ দায়িত্ব পালনের জন্য একজন যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব। তৃণমূল নেতাকর্মীরা বলেন, রাজনীতি কেবল পদ-পদবী লাভের বিষয় নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা, দল ও কর্মীদের সংকটে সাহস জোগানো এবং জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে। তাদের দাবি, সুসময়ে অনেকেই রাজনীতিতে সক্রিয় থাকেন, কিন্তু দুঃসময়ে যারা সংগঠনকে ধরে রাখেন এবং কর্মীদের মনোবল অটুট রাখেন, তারাই প্রকৃত নেতৃত্বের দাবিদার। নেতাকর্মীদের

মতে, খালেকুজ্জামান বাবলু দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রেখেছেন। ফলে তৃণমূল পর্যায়ে তিনি একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন বলে তারা দাবি করেন। তারা আরও বলেন, বর্তমান সময়ে ত্যাগ, সততা, কর্মনিষ্ঠা ও জনসেবাকে মূল্যায়ন করেই নেতৃত্ব নির্বাচন করা উচি

ত। তাদের বিশ্বাস, খালেকুজ্জামান বাবলু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে কালীগঞ্জের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, দলীয় ঐক্য এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে। তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য, “দুর্দিনের ত্যাগের যথাযথ সম্মান হোক, যোগ্য নেতৃত্বের মূল্যায়ন হোক। আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে খালেকুজ্জামান বাবলুকে দেখতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়ে তিনি কালীগঞ্জকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস।”

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ اخبار منطقه দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। اخبار منطقه চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা اخبار منطقه নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা اخبار منطقه নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী اخبار منطقه লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ اخبار منطقه ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক اخبار منطقه  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views