বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড..

Md Khurshed Alam avatar   
Md Khurshed Alam
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড..
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড..
ছবি: সংগৃহীত
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড।

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর)  প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ময়না মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) রাতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ময়না মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া মাঝপাড়া এলাকার মৃত ছামাদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বকশীগঞ্জ পৌর এলাকার মালীবাগ মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন ইউএনও মুরাদ হোসেন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় ময়না মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন- জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান- দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বুধবার সকালে জামালপুর জেলা কারাগারে পাঠানো হবে।

 

Комментариев нет


News Card Generator