স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের..
স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের..
ছবি: সংগৃহীত
****

 

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটোরাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাবেক স্ত্রী শিল্পিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান (৪০) মারা যান। এর আগে রোববার (১৪ জুন) রাত ৯টার দিকে রামদাসপাড়ায় তার ডিএন অটোরাইস মিলের বৈঠকখানা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে দিনাজপুর জিয়াহাট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে স্থানান্তর করা হয়।

 

স্থানীয় বাসিন্দা ও মিলের শ্রমিকদের দাবি, সাবেক স্ত্রী শিল্পি প্রায়ই মিলে এসে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতেন। ঘটনার দিনও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল বলে জানা যায়। তবে পূর্বের ঘটনার মতো এটিকেও সাধারণ পারিবারিক বিরোধ মনে করে কেউ গুরুত্ব দেননি। পরে রাতে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্বামী নির্যাতনের নানা অভিযোগ ছিল। জনপ্রিয় টিকটক তারকা হিসেবে পরিচিত ওই নারীকে ঘিরে নানা আলোচনা-সমালোচনাও রয়েছে এলাকায়। এ ঘটনায় রহস্যের আভাস রয়েছে বলে মনে করছেন অনেকেই। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।

 

দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সাবেক স্ত্রী শিল্পিকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহত মোস্তাফিজুর রহমান বিশিষ্ট শিল্পপতি আব্দুল হান্নানের ছোট ভাই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজন নারীকে আটক করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫/০৬/২০২৬ তারিখে পুলিশ শিল্পিকে হেফাজতে নেওয়ার পর পরদিন তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করে। সেতাবগঞ্জ পৌরসভা ও উপজেলা এলাকার অনেক বাসিন্দা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator