বিরামপুরের কাটলা সীমান্তে যুবকদের অংশগ্রহণে মাদক প্রতিরোধ কমিটি গঠন | আই নিউজ বিডি

বিরামপুরের কাটলা সীমান্তে যুবকদের অংশগ্রহণে মাদক প্রতিরোধ কমিটি গঠন ..

Md Osman ali avatar   
Md Osman ali
বিরামপুরের কাটলা সীমান্তে যুবকদের অংশগ্রহণে মাদক প্রতিরোধ কমিটি গঠন ..
বিরামপুরের কাটলা সীমান্তে যুবকদের অংশগ্রহণে মাদক প্রতিরোধ কমিটি গঠন ..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরামপুর সীমান্তে মাদক চোরাচালান বন্ধ ও মাদক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কাটলা হাইস্কুলের মিলনা..

আর কে ওসমান আলী 


দিনাজপুরের বিরামপুর সীমান্তে মাদক চোরাচালান বন্ধ ও মাদক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কাটলা হাইস্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে স্থানীয় যুবকদের নিয়ে 'কাটলা মাদক প্রতিরোধ কমিটি' গঠন করা হয়।

কাটলা হাইস্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম ওরফে মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাটলা হাট-বাজার বণিক কমিটির সাধারণ সম্পাদক সামসুল মিয়া, কাটলা মেধাবিকাশ হাইস্কুলের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান, কাটলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাগরিব বিন আফাজ ও স্থানীয়  ব্যবসায়ী লোকমান হোসেন।

সভায় বক্তারা সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের কাটলাবাজার, দাউদপুর, দামোদরপুর, মাধুপুর, খিয়ারমামুদপুর ও শৈলানসহ ১৯টি মাদক কেনাবেচার স্থানের কথা উল্লেখ করেন। কাটলা ইউনিয়নে মাদক প্রতিরোধে একটি মূল কমিটিসহ উল্লিখিত এসব স্থানে আরও ১৯টি উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।।এসব কমিটি এলাকায় মাদক চোরাচালান বন্ধে ও মাদকসেবিদের মাদক থেকে দূরে থাকতে মাদকের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি তাদের মাঝে জনসচেতনতা তৈরি করা হবে। এ ক্ষেত্রে মাদক প্রতিরোধ কমিটি উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সহযোগিতা করবে বলে সভায় বক্তারা আলোচনা করেন।

সভা শেষে বিভিন্ন শ্রেণি পেশায় সম্পৃক্ত ও মাদকের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের নিয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

সভায় স্থানীয় খেলোয়াড়, ব্যবসায়ী, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator