মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি; পুলিশ সুপারের কাছে  অভিযোগ দায়ের

ফয়সাল সৌরভ, লালমনিরহাট
Share on Eidok
মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি; পুলিশ সুপারের কাছে  অভিযোগ দায়ের
Photo: collected

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি; পুলিশ সুপারের কাছে  অভিযোগ দায়ের

 

লালমনিরহাটে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মানহানিকর প্রচারণা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আজ লালমনিরহাট পুলিশ সুপার বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মোঃ আলম দৈনিক দেশ সকালের প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি হাতীবান্ধা উপজেলার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর থেকেই অভিযুক্তদের পক্ষ থেকে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা শুরু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে তিনি জানান, এক অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপে ফোন করে নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের নেতা পরিচয় দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। অপরদিকে আরেক অভিযুক্ত তার ছবি ব্যবহার করে ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালায় বলেও অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক আলম দাবি করেন, যাদের বিরুদ্ধে তিনি সংবাদ প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে পূর্ব থেকেই মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। অথচ সেই সংবাদকে কেন্দ্র করে তাকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ কাজে কিছু মাদক কারবারি ও কুচক্রী মহলও জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন উল্লেখ করে সাংবাদিক আলম অভিযোগে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তিনি বলেন, প্রকাশিত সংবাদের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা উপস্থাপন করবেন।
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের দাবি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হুমকি, হয়রানি বা অপপ্রচারের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

অ্যাকশন, প্রতিশোধ পেরিয়ে এবার ভালোবাসার গল্পে ফিরছেন শাকিব খান, আসছে 'মোহাব্বত' Entertainment অ্যাকশন, প্রতিশোধ পেরিয়ে এবার ভালোবাসার গল্পে ফিরছেন শাকিব খান, আসছে 'মোহাব্বত' 53 Views জনপ্রিয়তার জোয়ারে মৌসুমী মৌ, ‘চুম্বক প্রেম’ গানে মুগ্ধ সংগীতপ্রেমীরা Entertainment জনপ্রিয়তার জোয়ারে মৌসুমী মৌ, ‘চুম্বক প্রেম’ গানে মুগ্ধ সংগীতপ্রেমীরা 53 Views টালিউডের অন্দরে মিমির ব্যক্তিগত জীবনের সমীকরণ ও বিয়ের গুঞ্জনের ব্যবচ্ছেদ Entertainment টালিউডের অন্দরে মিমির ব্যক্তিগত জীবনের সমীকরণ ও বিয়ের গুঞ্জনের ব্যবচ্ছেদ 32 Views ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার Entertainment ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার 67 Views ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার Entertainment ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার 59 Views ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার Entertainment ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকার 66 Views ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকা Entertainment ছোট পর্দার নতুন প্রজন্মের আলোচিত মুখ মডেল অভিনেত্রী সুমাইয়া খন্দকা 69 Views