প্রধানমন্ত্রী মৌলভীবাজার আসছেন :জনসভায় যোগ দিয়ে প্রদান করবেন… | আই নিউজ বিডি

মৌলভীবাজার

প্রধানমন্ত্রী মৌলভীবাজার আসছেন :জনসভায় যোগ দিয়ে প্রদান করবেন ফ্যামিলিকার্ড

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।....
Eidok-এ শেয়ার
প্রধানমন্ত্রী মৌলভীবাজার আসছেন :জনসভায় যোগ দিয়ে প্রদান করবেন ফ্যামিলিকার্ড
ছবি: সংগৃহীত

আগামীকাল  বুধবার, ১৭ জুন ২০২৬ তারিখে মৌলভীবাজার জেলা সফর করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সফরসূচি:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-০১ কর্তৃক স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে আকাশপথে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সেখান থেকে হেলিকপ্টার বা সড়কপথে তিনি মৌলভীবাজার জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।
দুপুর ১টায় তিনি শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং অনুষ্ঠানে যোগ দেবেন। পরবর্তীতে বিকেল ৩টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দিনের শেষভাগে তিনি দুসাই রিসোর্টে বিশ্রাম নেবেন এবং সেখানে আয়োজিত এক রাজনৈতিক সভায় যোগদান শেষে ঢাকায় ফিরে যাবেন।
ফ্যামিলি কার্ড ও বিশেষ আর্থিক অনুদান:
বর্তমান সরকারের 'ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের এবং মৌলভীবাজার সদর উপজেলার টেরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২,৫০০ টাকা হারে আর্থিক সহায়তা পাবেন।
এই কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত (ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া) রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করবেন। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান এবং চা-শ্রমিকদের জন্য টেকসই আবাসনের বরাদ্দপত্র প্রদান করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফর সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

#মৌলভীবাজার_সফর
​#মাননীয়_প্রধানমন্ত্রী
​#উন্নয়ন_যাত্রায়_মৌলভীবাজার

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত حصري ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 124 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার حصري এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 132 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার حصري এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 65 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ حصري সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন حصري অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 89 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন حصري ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 102 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু حصري ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 118 Views