কাপাসিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের অপরাধে গ্রেফতার ১.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাপাসিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের অপরাধে গ্রেফতার ১..

RAJU HOSSAIN avatar   
RAJU HOSSAIN
কাপাসিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের অপরাধে গ্রেফতার ১..
কাপাসিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের অপরাধে গ্রেফতার ১..
ছবি: সংগৃহীত
​রাজু হোসেন (গাজীপুর) 

 

​গাজীপুরের কাপাসিয়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের মামলার আসামি মো. জুয়েলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ জুন) সন্ধ্যায় কাপাসিয়া থানার এসআই সাইদুর রহমান তাকে গ্রেফতার করেন।

 

​গ্রেফতারকৃত জুয়েল কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নরদা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।  

 

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মে যৌতুকের ৪ লাখ টাকা না পেয়ে ভুক্তভোগী গৃহবধূ কে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে এলাপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, আসামিরা ভুক্তভোগীকে আটকে রেখে জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টাও করেছিল। নির্যাতনকারীরা গৃহবধূকে তাদের বসতবাড়িতে জোরপূর্বক আটকে রাখে। গৃহবধূর পরিবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করতে গেলে, নির্যাতনকারীরা তার আত্মীয়দেরও অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার এসআই সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত জুয়েলকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের আহমেদ জানান, মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator