বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে সোনাউটা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ডেঙ্গু ও হাম রোগ প্রতিরোধে সামাজিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে সংস্থার স্বেচ্ছাসেবীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু ও হাম রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, প্রচারণা এবং পরামর্শ প্রদান করেন। এ সময় তারা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু ও হামের বিস্তার রোধ করা সম্ভব। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে