বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

Ratan Entiser avatar   
Ratan Entiser
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
ছবি: সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জে ঘরের বাইরের ঝুলে থাকা বৈদ্যুতিক তার গোছাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসাম্মৎ শামসুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।..

 

শনিবার (১৩ জুন) উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের নিজ বসতঘরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার ওই গ্রামের মৃত আরজাহানের স্ত্রী। স্থানীয়দের মাঝে অত্যন্ত ধার্মিক হিসেবে পরিচিত এই বৃদ্ধার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে শামসুন্নাহারের নিজ বসতঘরে নারীদের একটি ধর্মীয় তালিমের আয়োজন করা হয়েছিল। তালিম শেষে আমন্ত্রিত অতিথিরা যার যার বাড়ি ফিরে যান। পরবর্তীতে গভীর রাত সাড়ে ১২টা থেকে শনিবার সকাল ৮টা ২০ মিনিটের মধ্যবর্তী কোনো এক সময়ে বাড়ির বাইরের একটি বৈদ্যুতিক বাতির ঝুলে থাকা তার গোছাতে যান ওই বৃদ্ধা। এ সময় অসাবধানতাবশত লাইনের খোলা তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। শনিবার সকালে স্বজনেরা ঘরের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

没有找到评论


News Card Generator