দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ..
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ..
ছবি: সংগৃহীত
****

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা রেলঘণ্টি, জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশ এবং সদর হাসপাতালের সামনের সড়কে দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় অবৈধ মিনি বাজার পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের দাবি, এসব অবৈধ স্থাপনার কারণে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কোনো ধরনের তোয়াক্কা না করে পুনরায় দখল করে বেচাকেনা চালিয়ে যাচ্ছেন।

 

অভিযোগ রয়েছে, আদালতের উচ্ছেদ অভিযান ও আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপকে উপেক্ষা করে তারা আইনের প্রতি অবমাননা প্রদর্শন করছেন। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জনস্বার্থে অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Inga kommentarer hittades


News Card Generator