বোচাগঞ্জে আওয়ামী লীগ নেতা আফসার আলী গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি: খাঁন মোঃ আঃ মজিদ
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, কাহারোল থানার মামলা নং-২, তারিখ ০১ আগস্ট ২০২৫, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়েরকৃত একটি মামলার তদন্তে আফসার আলীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে কাহারোল থানা পুলিশ, বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আফসার আলী বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আফসার আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।