ক্ষেপেছেন ভারতের সব রাজনীতিবিদরা ড. ইউনূসের বক্তব্যে | আই নিউজ বিডি

ক্ষেপেছেন ভারতের সব রাজনীতিবিদরা ড. ইউনূসের বক্তব্যে

ড. ইউনূস
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৬:৩৪ পিএম
שיתוף ב-Eidok
ক্ষেপেছেন ভারতের সব রাজনীতিবিদরা  ড. ইউনূসের বক্তব্যে
צילום: ארכיון
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ত্রিপুরার মহারাজা ও আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মোথার নেতা প্রদ্যোৎ মাণিক্য। বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। 

পাশাপাশি ইউনূসের বক্তব্যকে আপত্তিকর এবং নিন্দনীয় বলে অভিহিত করেছেন সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একইসঙ্গে এই মুহুর্তে ভারতকে কী করতে হবে, সে ব্যাপারে দিকনির্দেশনাও দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। 

সম্প্রতি চীন সফরে গিয়ে উত্তরপূর্ব ভারতের ৭ রাজ্যকে নিয়ে ড. ইউনুসের একটি মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ড. ইউনুস বলেন, উত্তর-পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনও উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি চীনা অর্থনীতির জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। 

ড. ইউনূসের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে পুরো ভারতে। দেশটির বিভিন্ন রাজনৈতিক দলও মুখর হয়েছে সমালোচনায়। ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেস দাবি করেছে, ভারতকে ঘেরাও করার জন্য  বাংলাদেশ আদতে চীনকে আমন্ত্রণ জানিয়েছে, যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। 

ইউনূসের বক্তব্য প্রসঙ্গে ত্রিপুরার রাজনৈতিক দল তিপ্রা মোথার নেতা প্রদ্যোৎ মানিক্য বলেন, ১৯৪৭ সালে চট্টগ্রাম বন্দরটি ছেড়ে দেয়া ভারতের সবচেয়ে বড় ভুল ছিল। একসময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরাই। পাহাড়ি জনগণ ভারতের অংশই হতে চেয়েছিলেন। এখন আদিবাসীদের সমর্থন নিয়ে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করার সময় এসেছে ভারতের।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে פוליטיקה নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 112 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি פוליטיקה গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 61 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা פוליטיקה আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 47 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর פוליטיקה পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 53 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের פוליטיקה নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 65 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া פוליטיקה নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 95 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের פוליטיקה পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 68 Views