শিক্ষার সময় বিনোদন: রাণীশংকৈলের এক বিদ্যালয়ে ক্লাস না নিয়ে ‘ক্লাস পার্টি’

****
Chia sẻ lên Eidok
শিক্ষার সময় বিনোদন: রাণীশংকৈলের এক বিদ্যালয়ে ক্লাস না নিয়ে ‘ক্লাস পার্টি’
Ảnh: tư liệu

ঠাকুরগাঁও, সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান বন্ধ রেখে সারাদিন ‘ক্লাস পার্টি’ আয়োজনের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের নাচ-গান ও গল্প-গুজবে সময় কাটানোর ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের নির্ধারিত পাঠদান কার্যক্রমের পরিবর্তে পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষে ‘ক্লাস পার্টি’র আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা উচ্চশব্দে গান-বাজনা, নাচ এবং বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেয়। অভিযোগ রয়েছে, শিক্ষকরা পাঠদান পরিচালনার পরিবর্তে শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ডে উৎসাহ ও সহযোগিতা করেন। ফলে পুরো দিনই কোনো শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়নি। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “শিক্ষার্থীরা নিজেরাই ক্লাস পার্টির আয়োজন করেছিল। এজন্য আজ কোনো ক্লাস নেওয়া হয়নি।”

তবে জাতীয় কোনো বিশেষ দিবস বা সরকারি নির্দেশনা ছাড়া বিদ্যালয় চলাকালীন সময়ে এ ধরনের আয়োজনের বৈধতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। শিক্ষা বিভাগের প্রচলিত নিয়ম অনুযায়ী, জাতীয় বা বিশেষ কর্মসূচি ছাড়া নিয়মিত পাঠদান বন্ধ রাখার সুযোগ নেই।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোকাদ্দেস ইবনে সালামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আগামী সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হবে।”

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, “বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হবে। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেব।”

বিদ্যালয় চলাকালীন সময়ে পাঠদান বন্ধ রেখে এভাবে ‘ক্লাস পার্টি’র নামে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাসময় নষ্ট করার ঘটনায় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা Khác আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 44 Views তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Khác তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 73 Views নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা Khác নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা 88 Views বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন Khác বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 104 Views ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা Khác ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 86 Views পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা Khác পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 152 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ Khác দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 85 Views